নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

  • আপডেটের সময়: ০৬:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / 238

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানসহ অনেকেই।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনার আওতায় উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫ হাজার কৃষক প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পারেবন। এছাড়া ৩ হাজার ৭শ’ কৃষক হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বিঘা জমির জন্য ২ কেজি করে বীজ সহায়তা পাবেন। বৃহস্পতিবার উদ্বোধনের দিন ৪শ’ কৃষককে প্রণোদনার বীজ ও সার দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বাকি কৃষকদের প্রণোদনার বীজ ও সার দেওয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

আপডেটের সময়: ০৬:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩