রাণীশংকৈলে ট্রাক্টর উল্টে চালক নিহত

  • আপডেটের সময়: ১০:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / 324

হুমায়ুন কবির,

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামের সামনে পাকা রাস্তায় বেলতলীতে বৃহস্পতিবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় একটি মহেন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে তার চালক মোজাফফর হোসেন (৫৫)ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোজাফফর ওই গ্রামের মোবারক আলীর ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এদিন পকম্বা গ্রামের বেলতলীতে পাকা রাস্তায় মহেন্দ্র ট্রাক্টরটি একটি অটোরিকশাকে ক্রসিং করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টর চাপা পড়ে চালক মোজাফফর ঘটনাস্থলেই মারা যান।ওসি গুলফামুল আরো জানান, এ ঘটনায় কোনো অভিযোগ নেই,এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে ট্রাক্টর উল্টে চালক নিহত

আপডেটের সময়: ১০:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩