প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে নারী চিকিৎসক নিহত

  • আপডেটের সময়: ০৩:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 323

জেলা প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইকরা আহম্মেদ নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দু’জন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল নামক স্থানে সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা আহম্মেদ (২৮) রাজধানীর উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামী সফটওয়্যার প্রকৌশলী শাখাওয়াত হোসেন মাহী।KSRM
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। আধাঘণ্টার চেষ্টায় গাড়ি কেটে চালককে বের করা হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে নারী চিকিৎসক নিহত

আপডেটের সময়: ০৩:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩