ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেটের সময়: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 294

জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (আড়াই বছর) মালয়েশিয়া প্রবাসী মো. মিজান হাওলাদারের মেয়ে।

শিশুর মা হাফিজা বেগম জানায়, সকালে ঘরে মরিয়মা ও তার চাচাতো বোন আনিশা খেলা করছিল। এসময় দুই শিশুই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেহ পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আনিশাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মরিয়মকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩