নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৫

  • আপডেটের সময়: ১২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 305

জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) আফসারুল হক টিটু জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিলো বলে জানা গেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৫

আপডেটের সময়: ১২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩