রাণীনগরের একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফটিক, সম্পাদক মজিদ
- আপডেটের সময়: ১০:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / 297
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আবাদপুকুর কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহিদুল ইসলাম ফটিককে সভাপতি ও আব্দুল মজিদ আকন্দকে সাধারণ সম্পাদক এবং হারুন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























