ট্রাকের চাপায় প্রবাসী কিশোরীর মৃত্যু

  • আপডেটের সময়: ০৭:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 363

সোহাইবুল ইসলাম সোহাগ: 

কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকের চাপায় একজন প্রবাসী কিশোরী নিহত হয়েছে।এতে ওই ওই ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী নিহত কিশোরীর নাম জাহানারা আক্তার।সে সৌদি আরব একটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ।মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে গতকাল রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে রওনা দেন।

ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়।এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হন৷

তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ‘মরদেহটি থানায় আছে। প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাকের চাপায় প্রবাসী কিশোরীর মৃত্যু

আপডেটের সময়: ০৭:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩