স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ

  • আপডেটের সময়: ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 181

আজ শনিবার,২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এতে চাঁদপুরে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।কেন্দ্র হিসেবে ছিলো চাঁদপুর সরকারি কলেজ, আল-আমিন একাডেমী ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ।

বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখা। ভর্তি সহায়তা কেন্দ্রের পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজের সভাপতি আল-আমিন সাইফি ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাতুল।

ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ সভাপতি আল-আমিন বলেন, আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে পানি ও কলম বিতরণ করেছি। শিক্ষার্থীদের মোবাইল,ব্যাগ, ঘড়ি ইত্যাদি সামগ্রী বিশ্বস্ততার সহিত জমা রেখেছি এবং পরীক্ষা শেষে ফেরত দিয়েছি।তীব্র দাবদাহের কারণে অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করেছি।যানজটের কারণে দেরিতে আসা শিক্ষার্থীদের বাইক যোগে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি এবং শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।

তিনি আরও বলেন আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অতীতে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষার্থী বান্ধব সকল কর্মসূচি পালন করে এসেছি এবং আগামীর দিনগুলোতেও করে যাব।

এবছরের ভর্তি সহায়তা কেন্দ্রে ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ

আপডেটের সময়: ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬