বনানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  • আপডেটের সময়: ১২:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / 414

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পৌঁছেছে ফায়ার সার্ভিস। একে একে ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২১ আগস্ট) বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রোজিনা বেগম আরও জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।

সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বনানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আপডেটের সময়: ১২:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১