সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন
- আপডেটের সময়: ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 106
বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনে এই আগুনের ঘটনা ঘটে। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে।
ভবনের বাইরের দিকে এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকতা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগুনের খবর পেয়ে,ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গেলেও কোনও কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হয়।”
ট্যাগ :





















