রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন

  • আপডেটের সময়: ১১:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 212

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে গতকাল (রোববার, ২৪ আগস্ট) থেকে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ চলবে। প্রথম দিনে সরকার কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

তিনদিনের সম্মেলনে সোমবার (২৫ আগস্ট) সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আশা বাংলাদেশের। প্রায় আট বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আগমন ঘটে। বর্তমানে দেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। ১৮ কোটির বেশি জনসংখ্যার বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

রোহিঙ্গারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের প্রত্যাবাসনে যথেষ্ট উদ্যোগ নেয়। বিভিন্ন দেশসহ মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একজন রোহিঙ্গা প্রতিনিধি বলেন, ‘আমরা শুধু শারীরিকভাবে মাতৃভূমিতে ফিরে যেতে চাই না। আমরা আমাদের অধিকারসহ ফিরে যেতে চাই।’

এসময় বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সংকট সমাধানের দাবি জানান। অন্যদিকে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক। তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। বাংলাদেশে যারা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা সতর্ক অবস্থানে আছেন যেন নতুন করে কোনো রোহিঙ্গা না আসে। অলরেডি এটা অনেক বড় একটা সংকট আমাদের দেশে বিদ্যমান।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন

আপডেটের সময়: ১১:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫