ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

  • আপডেটের সময়: ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 275

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায়। এদিন সাড়ে ৬টায় হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

আপডেটের সময়: ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫