নির্বাচনের আগেই দুর্নীতি দূর করার অঙ্গীকার বাণিজ্য উপদেষ্টার

  • আপডেটের সময়: ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 230

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হয়েছে এবং আগামী নির্বাচন সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে। আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, জ্বালানি সংকট দূর করার মধ্যমর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবো।’

উল্লেখ্য, বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটের আধিপত্য বহুদিন ধরেই সাধারণ ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই সিন্ডিকেট ভাঙার নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন শেখ বশিরউদ্দীন।
শেখ বশিরউদ্দীন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচনের আগেই দুর্নীতি দূর করার অঙ্গীকার বাণিজ্য উপদেষ্টার

আপডেটের সময়: ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫