প্রধান উপদেষ্টা শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন

  • আপডেটের সময়: ০৯:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 199

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স)।

গুম সংক্রান্ত তদন্ত কমিশন এর আহ্বানে ‘আয়নাঘর’ পরিদর্শনে সম্মত হয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আজ রোববার বিকেল সাড়ে ৫টায় এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান কমিশনের সদস্যরা। আজ বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।

প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান উপদেষ্টা শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন

আপডেটের সময়: ০৯:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫