ভারত থেকে এলো আরও ২৭ হাজার মেট্রিক টন চাল
- আপডেটের সময়: ০২:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 251
ভারত থেকে আমদানি করা ২৬,৯৩৫ মেট্রিক টন চাল বহনকারী “এমভি এসডিআর ইউনিভার্স” জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান।
শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকারভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬,৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্যাগ :





















