প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা
- আপডেটের সময়: ১২:০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / 309
আজ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা। বৈঠক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা।
বুধবার (৪ ডিসেম্বর) সোয়া ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মিডিয়ার ব্রিফিংয়ে নেতারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
মিডিয়া ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধিনতা, মিত্রতা চাই না। তিনি বলেন, ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোনো আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।
বৈঠক শেষে বের হয়ে ডান, বাম সহ ইসলামী দলগুলোও সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছেন। বৈঠকে অংশ নিয়েছিলো বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির, জাতীয় পার্টির (জাফর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ), নাগরিক ঐক্যে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, এনপিপি সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি দল।





















