দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

  • আপডেটের সময়: ০৩:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 193

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৬৩টি। আর কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আপডেটের সময়: ০৩:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪