কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ভোট ৯ মার্চ

  • আপডেটের সময়: ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 236

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এছাড়া মৃত্যুজনিত কারণে একই দিন কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই দুই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ভোট ৯ মার্চ

আপডেটের সময়: ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪