ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

  • আপডেটের সময়: ১১:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / 241

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবে ৬০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশংকা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম।

রোববার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংস্থাটি জানায়, লিবিয়ার জোওয়ারা শহর থেকে ৮৬ যাত্রী নিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে নৌকাটি। ঢেউয়ের তীব্রতায় পথিমধ্যে ডুবে যায় নৌকাটি।

২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৬১ জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ বেঁচে নেই। এদের অধিকাংশ নারী ও শিশু।

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, যাত্রীদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

আইএমও জানায়, চলতি বছর এ নিয়ে ভূমধ্যসাগরে ২ হাজার ২শ’রও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আপডেটের সময়: ১১:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩