দেশের ২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

  • আপডেটের সময়: ১২:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / 336

নিজস্ব প্রতিবেদক

দেশের ২০ অঞ্চলে দুপুর পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এসব এলাকার নদীবন্দরসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আপডেটের সময়: ১২:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩