ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬
- আপডেটের সময়: ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / 151
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (২৮ জুন) রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরার পর ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করলে এটিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরটিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের ওপর আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে ও জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্যাগ :


























