অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০১:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 79

২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর কুমিল্লা সার্কেলের উদ্যোগে এক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কুমিল্লা সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সভায় ব্যবসা সম্প্রসারণ, আমানত সংগ্রহ, বিনিয়োগ বৃদ্ধি, ঋণ আদায়, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ইখতিয়ার উদ্দিন।

১১ জুলাই ২০২৬, শনিবার কুমিল্লা শহরের ধনপুরস্থ ব্যুরো বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সকলকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দলগতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬