বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি
- আপডেটের সময়: ০৭:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 70
ক্লাস্টারের আওতাধীন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ :





















