ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

  • আপডেটের সময়: ১২:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 82

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ।

এরই মধ্যে জোড়া ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার আগেই শনিবার (২৭ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের আরাগুয়া রাজ্যের উপকূলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে। এতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, বুধবারের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের পর একের পর এক অনুকম্পনে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল এবং উপকূলীয় লা গুয়াইরা রাজ্য। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। পরে এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে সরকার।

উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে লা গুয়াইরা এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশ করা যাবে না। তবে কারা এ অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি প্রয়োজনের তুলনায় কম। যদিও সরকার দাবি করেছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, এখন প্রতিটি প্রাণ বাঁচানোই এক একটি অলৌকিক ঘটনা। আমরা এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আড়াল করব না।

এদিকে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ সদস্যের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।

নিখোঁজ স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন হাজারো মানুষ। তাদের আহাজারি ও অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে ভূমিকম্পবিধ্বস্ত ভেনেজুয়েলার পরিবেশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

আপডেটের সময়: ১২:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬