খেলাপি ঋণ আদায়ে জোর দিলেন রূপালী ব্যাংকের এমডি
- আপডেটের সময়: ০৭:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 152
নিজস্ব প্রতিবেদক:
খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন রূপালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত ব্যবসায়িক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভাটি মার্চ ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার কর্মকর্তারা অংশ নেন।
এমডি বলেন, ব্যাংকের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং বিশেষ করে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।
সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।
অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।





















