বেঙ্গল ইসলামি লাইফ এর গোষ্ঠী তাকাফুল সেবার আওতায় “রিদ্মিক”
- আপডেটের সময়: ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 148
স্মার্টফোনে বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম রিদ্মিক (Ridmik) এখন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গোষ্ঠী তাকাফুল সেবার আওতায়।
সম্প্রতি রিদ্মিক-এর সাথে গোষ্ঠী তাকাফুল সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম ও রিদ্মিক-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম হাসনাত।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রিদ্মিক-এর সকল কর্মী বেঙ্গল ইসলামি লাইফ-এর স্বাস্থ্য ও হাসপাতাল সেবার আওতায় থাকবেন।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর কর্পোরেট বিজনেস বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা রিদ্মিক-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম হাসনাত ও সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) মোঃ আলমাস মৃধার হাতে গত ০৯ এপ্রিল (বৃহস্পতিবার) এই চুক্তি হস্তান্তর করেন।





















