মাত্র ২ কর্মদিবসের মধ্যে ফেনীতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

  • আপডেটের সময়: ০৭:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 161

ফেনীতে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।

জেনিথ ইসলামী লাইফ সবসময়ই বিশ্বাস করে যে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই বীমার প্রকৃত উদ্দেশ্য।

মাত্র ২ কর্মদিবসের মধ্যে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করতে পারা আমাদের টিমের নিরলস পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আমরা চাই জেনিথ হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। আজকের এই অনুষ্ঠান আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) মোঃ শাহাদাত হোসেন, ইভিপি- নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার- আবুল মোবারক।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন-ভিপি ও হেড অব ট্রেইনার মোঃ নাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলস্ ম্যানেজার মোঃ শাহিনুল ইসলাম। প্রায় ৩ শতাধিক কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, মাত্র ৩০,০০০ টাকার একটি বার্ষিক প্রিমিয়াম জমা প্রদানকারী গ্রাহক হানিফ সওদাগর (৫০)-এর মৃত্যু দাবীর ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা যা গ্রাহকসেবার প্রতি জেনিথ ইসলামী লাইফের দায়বদ্ধতা ও আস্থার প্রতিফলন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাত্র ২ কর্মদিবসের মধ্যে ফেনীতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

আপডেটের সময়: ০৭:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬