সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৫ শেয়ারদর

  • আপডেটের সময়: ১১:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 116

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৫টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪৫ ও ১৯৬৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০১ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৫টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৫ শেয়ারদর

আপডেটের সময়: ১১:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬