এবি ব্যাংকের সঙ্গে স্কলাসটিকা স্কুল-এর চুক্তি সই

  • আপডেটের সময়: ১০:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 140

এবি ব্যাংক পিএলসি এবং স্কলাসটিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানগণ স্কলাসটিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি এর উপর ৫০% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এবং স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবি ব্যাংকের সঙ্গে স্কলাসটিকা স্কুল-এর চুক্তি সই

আপডেটের সময়: ১০:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬