আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় যমুনা ব্যাংকের বিশেষ আয়োজন

  • আপডেটের সময়: ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 148

যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে রবিবার (০৮ মার্চ) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।

সোমবার (৯ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডঃ লিজা চৌধুরী এবং প্রফেসর ডঃ ফওজিয়া হোসেন।

এ সময় যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, এ. কে. এম. আতিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে সার্ভাইক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিওসিস বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় যমুনা ব্যাংকের বিশেষ আয়োজন

আপডেটের সময়: ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬