অবশেষে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

রেজা শাহীন
  • আপডেটের সময়: ০৬:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 101

আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। কনসার্টিতে গাইবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়।

এর আগে, গত ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও নানান জটিলতায় সেটি স্থগিত হয়ে যায়। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন এর পক্ষ থেকে জানানো হয় , অনুষ্ঠানটির সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‎নতুন করে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। পূর্বে টিকেটের দাম ছিলো ৩০০০ টাকা। দর্শকদের সুবিধার্থে টিকিটের দাম কিছুটা কমানো হয়।

এই বিশেষ আয়োজনে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পাশাপাশি গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম রায়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

আপডেটের সময়: ০৬:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬