আসিফ আকবর ও প্রিসিলার আপত্তিকর ছবির গল্প ফাঁস

  • আপডেটের সময়: ১১:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 229

নিজস্ব প্রতিবেদক :

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবর এবং প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট প্রিসিলা ফাতেমা-র সঙ্গে সম্পর্কিত বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে।

তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার অনুসন্ধানে নিশ্চিত করেছে, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভুয়া ছবি, যেখানে আসিফ ও প্রিসিলার ভিন্ন একটি ছবি সম্পাদনা করা হয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রিসিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। আলোচিত ভুয়া ছবিটি সেটির পারিপার্শ্বিক অবস্থা ও অঙ্গভঙ্গির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। রিউমর স্ক্যানার অনুসন্ধান অনুযায়ী, ফেসবুকে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.৩ শতাংশ, যা প্রমাণ করছে এটি সম্পূর্ণ কৃত্রিম।

গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আপত্তিকর ছবিটি সৃষ্টি করা হয়েছে বিভ্রান্তি বা ফেক নিউজ তৈরির উদ্দেশ্যে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসিফ আকবর ও প্রিসিলার আপত্তিকর ছবির গল্প ফাঁস

আপডেটের সময়: ১১:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬