পুঁজিবাজারের সুশাসন কাঠামো নিয়ে আইসিএসবির সেমিনার অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / 276
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক-ওয়ে ফরওয়ার্ড টু আ ভাইব্র্যান্ট ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনার আয়োজন করে।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক-ওয়ে ফরওয়ার্ড টু আ ভাইব্র্যান্ট ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য কেএএম মাজেদুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম ও ডিএসইর প্রডাক্ট ও মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের।
এছাড়া আলোচক ছিলেন ডিএসইর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ও ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।
সেমিনারটিতে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট-ইন-চার্জ এম নুরুল আলম এবং অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।




















