মেঘনা ব্যাংক পিএলসির “বার্ষিক ঝুঁকি সম্মেলন”-২০২৪ অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১০:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 483
মেঘনা ব্যাংক পিএলসির “বার্ষিক ঝুঁকি সম্মেলন”-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ঝুঁকি সম্মেলন” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি এবং রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংক অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক আ ন ম মইনুল কবির ও একই বিভাগের যুগ্ম পরিচালক মাহমুদা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. মাহমুদুল আলম।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার আই কিউ এম আব্দুল জলিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল এবং উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ট্রেজারি মো. ছাদেকুর রহমান।

























