মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৩৮

  • আপডেটের সময়: ১০:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 336

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৩১২ পিস ইয়াবা, ২৯২ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ২৬ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৩৮

আপডেটের সময়: ১০:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১