হাতিরঝিলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেটের সময়: ০১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 420

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকার একটি বাসায় তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তানিয়ার শাশুড়ি ইয়াছমিন আক্তার বলেন, এক বছর আগে ছেলে তৌহিদ প্রেম করে বিয়ে করে তানিয়াকে। কোনো কাজ করতো না তৌহিদ। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তৌহিদ তানিয়াকে মারধর করে।

এরপর থেকে তানিয়া আমার কক্ষেই ছিল। বিকেলে তৌহিদ বাসার বাইরে যায়। রাত সাড়ে ৮টার দিকে তানিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তৌহিদকে খবর দিই। পরে দরজা ভেঙে দেখি তানিয়া ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানিয়ার বোন রাজিয়া সুলতানা বলেন, খবর পেয়ে তানিয়াদের বাসায় যেতেই দেখি তৌহিদ পালিয়ে যাচ্ছেন। আমার বোন ফাঁসি দিয়েছে নাকি মেরে ফেলেছে এখন কিছুই বলতে পারবো না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাতিরঝিলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেটের সময়: ০১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১