বেইলি রোডের ভবনে আগুন

  • আপডেটের সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 214

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, তারা সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামের ভবনটিতে আগুন লাগার খবর পান।

“আগুনের সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেখানে পাঁচটি ইউনিট আগুন নেভাতে গেছে। আগুন লাগা ভবনটিতে রেস্তোঁরা রয়েছে।” ফেইসবুকে আগুনের লাইভ ভিডিও দিয়েছেন অনেকেই। সেখানে দেখা যাচ্ছে, তীব্র কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গেছে। লোকজন ছোটাছুটিও করছেন। ফায়ার সার্ভিসের পরিদর্শক (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বলেন, ভবনের উপরে অনেক লোক আটকা পড়েছে। নিচে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

“পরিস্থিতি ভালোর দিকে। আশা করি ক্ষয়ক্ষতি কম হবে।” গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। ভবনটিতে কাচ্চিভাইসহ বেশ কয়েকটি রেস্তোঁরা ছিল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেইলি রোডের ভবনে আগুন

আপডেটের সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫