রাজধানীতে সিএনজি অটোরিকশায় আগুন

  • আপডেটের সময়: ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / 275

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ৪টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বিকেলে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে সিএনজি অটোরিকশায় আগুন

আপডেটের সময়: ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩