ধানমন্ডির পর এবার শাহবাগে বাসে আগুন

  • আপডেটের সময়: ০৪:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / 277

রাজধানীর শাহবাগে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ২টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।

পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধানমন্ডির পর এবার শাহবাগে বাসে আগুন

আপডেটের সময়: ০৪:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩