কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

  • আপডেটের সময়: ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 328

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তাদের সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশকিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

আপডেটের সময়: ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩