রাজধানীজুড়ে ডিএমপি’র অভিযান, গ্রেপ্তার ৫৩

  • আপডেটের সময়: ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 287

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩২৯৯ পিস ইয়াবা, ৩ কেজি ৬০৫ গ্রাম ৪০০ পুরিয়া গাঁজা ও ২৩৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

চলতি মাসে একই অভিযোগে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীজুড়ে ডিএমপি’র অভিযান, গ্রেপ্তার ৫৩

আপডেটের সময়: ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩