শাহজালালের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার সোনা

  • আপডেটের সময়: ১২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 447

নিজস্ব প্রতিবেদকঃ 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের ১২ নম্বর বে এলাকার ডাস্সোটবিনে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে একটি স্কচটেপ মোড়ানো দণ্ড পাওয়া যায়। পরে কাস্টমস সেটি খুলে ৩০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার করা এসব সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাহজালালের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার সোনা

আপডেটের সময়: ১২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২