টঙ্গীতে চোলাইমদসহ মাদক চোরকারবারি আটক

  • আপডেটের সময়: ১২:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / 344

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মো. সাকিল নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তার কাছ থেকে ৩০০ লিটার চোলাইমদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস) নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে র‌্যাব-১ এর একটি দল জানতে পারে যে, গাজীপুরের টঙ্গীপূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় কিছু মাদক চোরাকারবারি চক্রের সদস্যরা মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরে র‌্যাবের আভিযানিক দলটি টঙ্গী বাজারের গরুর হাট রোডে “মেসার্স আকাশ সাইকেল স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে সাকিল নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

এ সময়ে তার কাছ থেকে ৩০০ লিটার চোলাইমদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. সাকিল নোয়াখালী জেলার মো. আব্দুল হাকিমের ছেলে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টঙ্গীতে চোলাইমদসহ মাদক চোরকারবারি আটক

আপডেটের সময়: ১২:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২