রাজধানীতে শ্যালকের গুলিতে দুলাভাইয়ের মৃত্যু

  • আপডেটের সময়: ১১:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 380

নিজস্ব প্রতিবেদক:

পারিবারিক কলহের জেরে শ্যালকের গুলিতে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক হোসেন।

এই ঘটনায় পুলিশ অভিযুক্ত অশ্রু নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা এখনো পরিষ্কার না। ঘটনায় জড়িত নিহতের শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে এটি ইস্যু করা হয়। সেই অস্ত্র দিয়ে ওই যুবক তার দুলাভাইকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

নিহতের স্বজনরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে শ্যালকের গুলিতে দুলাভাইয়ের মৃত্যু

আপডেটের সময়: ১১:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১