রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮
- আপডেটের সময়: ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 333
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১৪ হাজার ৫১ ইয়াবা, ২৯৬ গ্রাম হেরোইন, ২০টি ইনজেকশন, ৩৭ কেজি পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :



























