হল খুলে ইবিতে পরীক্ষা নেওয়ার দাবি প্রগতিশীল ছাত্র সংগঠনের
- আপডেটের সময়: ০৯:৩৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / 290
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন ইবি শাখা। শুক্রবার (২৫ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা।
.
গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তবে কোনক্রমেই আবাসিক হলগুলো খোলা হবে না বলা হয়। এ বিষয়টি নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইবি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্র মৈত্রীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ দফা দাবি উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
.
দাবিসূমহ শিক্ষার্থীদের আবাসিক হল সমূহ বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দরা।
.
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবাসিক সুবিধা ছাড়া পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা নিজেদের মতো বিভিন্ন স্থানে অবস্থান করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে। এতে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার আরো ঘটবে। এছাড়াও প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত রেখে অনলাইনে সম্পন্নকৃত কোর্স সমূহের রিভিউ পাঠদান না করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান করেছেন নেতৃবৃন্দ।
.
এছাড়া বিবৃতিতে ৯ দফা দাবি উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। হল খুলে পরীক্ষার দাবিতে ছাত্র ইউনিয়নের সংবাদ বিবৃতি বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের পর পরিক্ষা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
.
যৌথ এক সংবাদ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জি. কে. সাদিক আবাসিক হল বন্ধ রেখে পরিক্ষা গ্রহণের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন থেকে হল বন্ধ, অনেক শিক্ষার্থীই বাড়িতে থেকে তেমন পড়ালেখা করতে পারেনি।
.
এছাড়া হল বন্ধ রেখে পরিক্ষা নেয়া হলে সেটা শিক্ষার্থীদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় আবাসন সুবিধা পর্যাপ্ত নেই। তা ছাড়া কেবল পরিক্ষাকালীন মেস বা বাসা ভাড়া পাওয়া সহজ হবে না। সবার পক্ষে কুষ্টিয়া বা ঝিনাইদহ শহর থেকে এসে পরিক্ষা দেয়াও কষ্টসাধ্য হয়ে যাবে। বিশেষ করে মেয়েদের জন্য বেশি জটিলতা সৃষ্টি হবে।
.
অনেক ক্ষেত্রে তাদের নিরাপত্তার ঘাটতিও সৃষ্টি হতে পারে। উক্ত পরিস্থিতিগুলো নিয়ে আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মতামত জেনেছি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দেন। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পরিক্ষায় অংশ নিতে পারে।
ট্যাগ :


























