৪০ হাজার বর্জ্যের বিনিময়ে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক পুরস্কার

  • আপডেটের সময়: ০৬:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • / 436

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটাই তাঁর প্রত্যাশা।

No description available.

তিনি বলেন, বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরষ্কার প্রদান করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন।

আতিকুল ইসলাম নগরবাসীর প্রতি “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।

No description available.
তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার” তাই সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৪০ হাজার বর্জ্যের বিনিময়ে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক পুরস্কার

আপডেটের সময়: ০৬:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১