রাজধানীতে বিপুল হেরোইনসহ গ্রেপ্তার ২

  • আপডেটের সময়: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / 406

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুম মোল্লা ও মো. মোক্তার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩০ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ৩০৬ গ্রাম হেরোইনসহ মো. মাসুম মোল্লা ও মো. মোক্তার হোসেন নামে দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে বিপুল হেরোইনসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১