তোমাকেই খুঁজি

  • আপডেটের সময়: ০৮:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / 453

   তোমাকেই খুঁজি
 ফরিদা আখ্তার মায়া

সকালের শুভ্রতায় তোমাকে খুঁজি
নিষ্ঠুর রোদের ছোঁয়ায় ও তুমি।।
বিদগ্ধ বিকেলে তোমাতেই জলকেলি করে দস্যি এ মন।
তোমাতে মেরুকরণ মেলাতে ব্যস্ত রাতের শরীর।

প্রৌঢ় জোস্না হাতছানি দিয়ে ডাকে
বিলম্বিত বাসরের ফুলশয্যায়
আর আমি নাগলিঙ্গমের কেশরে ডুবি।
মদিরার মাদকতায়।

তোমার ওষ্ঠযুগলে ডুব সাঁতার খেলা
হিরম্ময়ী চাঁদের জোছনার
কপাল ছুঁয়ে ঝরে পড়ে মৃন্ময়ী শিশির।

গোধুলীর নীরবতায় অভিসারে মেতে উঠে
পর্তুলিকার স্বপ্ন তোমার চোখের তারায় জ্বলে উঠে
দিবাকরের রশ্নি।
আর আমি অপলক তাকিয়ে খুঁজি
আমার প্রেমের সাতকাহন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তোমাকেই খুঁজি

আপডেটের সময়: ০৮:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

   তোমাকেই খুঁজি
 ফরিদা আখ্তার মায়া

সকালের শুভ্রতায় তোমাকে খুঁজি
নিষ্ঠুর রোদের ছোঁয়ায় ও তুমি।।
বিদগ্ধ বিকেলে তোমাতেই জলকেলি করে দস্যি এ মন।
তোমাতে মেরুকরণ মেলাতে ব্যস্ত রাতের শরীর।

প্রৌঢ় জোস্না হাতছানি দিয়ে ডাকে
বিলম্বিত বাসরের ফুলশয্যায়
আর আমি নাগলিঙ্গমের কেশরে ডুবি।
মদিরার মাদকতায়।

তোমার ওষ্ঠযুগলে ডুব সাঁতার খেলা
হিরম্ময়ী চাঁদের জোছনার
কপাল ছুঁয়ে ঝরে পড়ে মৃন্ময়ী শিশির।

গোধুলীর নীরবতায় অভিসারে মেতে উঠে
পর্তুলিকার স্বপ্ন তোমার চোখের তারায় জ্বলে উঠে
দিবাকরের রশ্নি।
আর আমি অপলক তাকিয়ে খুঁজি
আমার প্রেমের সাতকাহন।