ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্ট: ২৯টি মামলা,১২ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 467

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ২৯টি মামলায় সর্বমোট ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ৩ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ২ হাজার ৮৫০ টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৯টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১২ হাজার ৪৫০ টাকা।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্ট: ২৯টি মামলা,১২ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১